পরিচয়
আমি সোহান আহামেদ, বাড়ি ঢাকা জেলার দোহার পৌরসভার, দক্ষিণ চর জয়পাড়ায়। ভাই বোনদের মধ্যে আমি সর্বকনিষ্ঠ। ২০১২ সালে মাধ্যমিক পাস করেছি জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে (সিজিপিএ ৩.৩৮) এবং ২০১৪ সালে উচ্চ মাধ্যমিক পাস করি ক্যামব্রিয়ান কলেজ এর বানিজ্যিক বিভাগ থেকে (সিজিপিএ ৪.৯০)। বর্তমানে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের পড়ছি। আমার সাংবাদিকতার হাতেখড়ি বেক্সিমকো মিডিয়া লিঃ এর আনন্দভুবন নামের এক ম্যাগাজিন থেকে। সেখানে আমি প্রায় দুই বছর রিপোর্টার ছিলাম। আমি ২য় সেমিস্টার থেকে সাংবাদিকতা করি। আনন্দভুবন এর পাশাপাশি আমি রাইজিং বিডি, ইত্তেফাকসহ আরও বেশ কিছু জায়গায় লেখা লেখি করি। বর্তমানে আমি আরটিভিতে ইন্টার্নিশিপ শেষ করে এখানে ট্রেনি রিপোর্ট হিসেবে আছি।