ভ্রমন কাহিনী
প্রতিদিনের মতই সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেয়া হচ্ছে আমার অন্যতম আরেকটি কাজ। শোভন, পলাশ, মাসুদ, ইমরুল, বাবুসহ আরও কিছু ঘনিষ্ঠ বন্ধু, আমাদের কাছে আড্ডা দেয়াটায় অন্যতম কাজ। আমি শেখ সোহান আহমেদ, পড়াশোনা করছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে। আমার কাজ বলতে পড়াশোনা করা আর বন্ধুদের সাথে সময় কাটানোই অন্যতম। তাই সময় পেলেই হঠাৎ করে ঘুরতে যাওয়াটা আমার কাছে নতুন কিছু নই। অত প্ল্যান করে ঘুরাঘুরি আমাকে দিয়ে হয় না। সেদিনও তাই হল। এই তো গত ১ সপ্তাহ আগের কথা। শোভন বলছে, মামা কক্সবাজার যাবি? আমি বললাম পকেটে টাকা নেয় মামা, যেতে পারব না। এক ধমক দিয়ে আমাকে বলল যাবি নাকি বল? আর কি ওর মত নাছর বান্দা যার বন্ধু তার কি না বলার সাহস থাকে। যদিও সেদিন আড্ডায় সবাই ছিল না। তাই আমি শোভন আর পলাশ তিন বন্ধু মিলে গায়ে যা পরে ছিলাম তাতেই বের হয়ে গেলাম। কলাবাগান যেয়ে বাসে করে পরদিন সকালে পৌঁছালাম সুগন্ধা বিচের সামনে। যেহেতু আমরা সবাই স্টুডেন্ট তাই অত বড় থ্রিস্টার হোটেলে গেলে তো আমাদের চলে না। নরমালের মধ্যে মোটামুটি একটা হোটেলে একটা রুম নিলাম। রুমে যেয়ে পুরায় স্বপ্নের মতন লাগছে আমি কি সত্যিই চলে এলাম! অমনি শোভন গায়ে ঝাপায় ধরে বলল মামা চল সমুদ্রতে গোসল করব। গেলাম তিন বন্ধু গোসল করতে। আমি সাতার জানি না। তাই তাদের সাতার দেখা ছাড়া আমার আর কিছু করার নেই। হাটু অবধি ভেজাতেও আমার ভয় লাগে। প্রায় ২ ঘন্টা গোসল করে উদের মন ভরলো। হোটেলের দিকে রৌওনা দিতেই মনে পরল,, হায় হায় আমাদের তো আর জামা কাপড় নাই। মনে পরতেই চোখ পরল বিচের সাথে মার্কেটের দিকে। বন্ধুদের চোখে একটু বিন্দু হাসির ঝলক লক্ষ্যে করলাম। সাধ্যের ভেতরে সবাই কিছু পোশাক কিনে হোটেলের দিকে রৌওনা হলাম। হোটেলে যেয়ে ভালো মত গোসল সেরে একটু রেস্ট নিতে পেটে টান ধরল মনে পরল সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। নিচে যেয়ে লইট্যা শুঁটকিমাছ ডাল মাংস আরও কিছু মাছের আইটেম দিয়ে পেট ভরে ভাত খেলাম। হোটেলে যেয়ে বিছানায় শুয়েই ঘুম। ঘুম থেকে উঠে দেখি ৫.৩০। সবাই ফ্রেশ হয়ে নিচে যেয়ে ঢাকায় যাওয়ার জন্য টিকিট নিলাম। বাস ১০.৩০ মাঝখানের সময়টা সমুদ্রের সামনে কাটালাম। সঙ্গে খেলাম, কাকড়া, চিংড়ি মাছ, টুনা ফিসের বারবিকিউ। খুব ভালো একটা সময় কাটিয়ে আবার ঢাকায় ফিরলাম তিন বন্ধু একসাথে। আমাদের প্রতিটি ট্যুরই অপরিকল্পিত আর খুব কম বাজেটের। তাই হয়ত এত ভালো লাগা কাজ করে। যতটা সময় আমরা একসাথে থাকি পৃথিবীর অন্যবাকিসব একেবারেই ভুলে যায়। বন্ধুরা বন্ধুদের ভিতর ডুবে থাকি। আমরা সবাই ঢাকায় থাকি। তবে যার যার সুবিধানুযায়ী ঢাকার বিভিন্ন এলাকায় থাকতে হয়। কিন্তু দিন শেষে অন্তত একবারের জন্য হলেও একসাথে কিছু সময় কাটায়।
Comments
Post a Comment